ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সালমান শাহ’র স্ত্রী সম্পর্কে যা জানালেন ডন
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আদালত এবার তার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। দীর্ঘ প্রায় তিন দশক পর এই সিদ্ধান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
এই মামলায় প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। মামলার অন্যান্য আসামির মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু, রেজভী আহমেদ ফরহাদ এবং খলঅভিনেতা আশরাফুল হক ডন।
প্রায় পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানায়, সালমান শাহর মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা। তখন ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, “আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।”
সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের টকশো ‘সেন্স অব হিউমার’-এর পুরনো একটি সাক্ষাৎকার আবার ভাইরাল হয়েছে। সেখানে সালমান শাহর মৃত্যু নিয়ে কথা বলেন ডন। জয়ের প্রশ্নে, “সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারেন ওনার মা না স্ত্রী?” প্রথমে বিষয়টি পারিবারিক বলে এড়িয়ে যান ডন, তবে পরে বলেন, তিনি সালমানের স্ত্রী সামিরা হকের মধ্যে কোনো দোষ দেখেননি।
ডনের ভাষায়, “সালমান আর সামিরার মধ্যে যে ভালোবাসা দেখেছি, তা আমি জীবনে আর দেখিনি।”
জয় যখন পুনরায় প্রশ্ন করেন, “সামিরার কোনো দোষই ছিল না?” ডন স্পষ্টভাবে জবাব দেন, “আমি তো দেখিনি কোনো দোষ।”
সাক্ষাৎকারে ডন আরও জানান, জীবনের শেষ দিকে সালমান শাহ ছিলেন মানসিকভাবে খুব অস্থির। তিনি বলেন, “সালমান একজন সুপারস্টার হয়েও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন? ছয়-সাত মাস ধরে আমি তাকে কখনো স্থির দেখি নাই না বসে থাকতে, না কথা বলতে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর