ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নভেম্বরে আবেদন শুরু বুয়েটে, ভর্তি পরীক্ষা জানুয়ারিতে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তার আগে ১৬ নভেম্বর থেকে শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া, যা চলবে প্রায় তিন সপ্তাহ। এরপরই লিখিত পরীক্ষা নেওয়া হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধ্যায় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
অধ্যাপক জলিল বলেন, “১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। এটি তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলবে। নির্দিষ্ট সময়সীমা ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই জাতীয় দৈনিক ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন শেষ হওয়ার পর ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, এবারের ভর্তি পরীক্ষায় আগের মতো বাছাই পরীক্ষা বা দুই ধাপের ব্যবস্থা থাকছে না। কেবল এক ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য নিয়ম ও প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।
ফলাফল নিম্নমুখী হওয়ায় ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করা হবে কি না জানতে চাইলে অধ্যাপক জলিল বলেন, “ফলাফল খারাপ হয়নি; বরং এটাই প্রকৃত মূল্যায়ন। যারা প্রকৃত মেধাবী, তারা জিপিএ-৫ পেয়েছেন। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ