ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের নারী অনকোলজিস্টদের নেতৃত্বে
ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন
স্বাস্থ্য ডেস্ক: ‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে আধুনিক চিকিৎসা কৌশল, গবেষণা এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার অগ্রযাত্রায় বাংলাদেশের নারী চিকিৎসকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের নেতৃত্বে ক্যান্সার চিকিৎসা কেবল প্রযুক্তি-নির্ভর নয়, এটি মানবিক ও দলভিত্তিক এক সেবামূলক আন্দোলনে পরিণত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাপী অক্টোবর মাস ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে নারী অনকোলজিস্টদের জন্য আয়োজিত এক বিশেষ কর্মশালায় এসব তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আসা ৫০ জনেরও বেশি নারী অনকোলজিস্ট এই আয়োজনে অংশ নেন।
কর্মশালায় ‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সারের আধুনিক চিকিৎসা কৌশল, ডায়াগনস্টিক আপডেট, সার্জিকাল অ্যাপ্রোচ এবং রেডিওথেরাপির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. পারভিন আখতার বানু এবং অধ্যাপক ডা. নাজরিনা খাতুন।
অধ্যাপক ডা. পারভীন শাহিদা বলেন, “‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা আজ অনেক উন্নত পর্যায়ে পৌঁছেছে। তবে সঠিক ডায়াগনসিস ও মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী চিকিৎসকরা যেভাবে গবেষণা, চিকিৎসা ও মানবিক সেবার ক্ষেত্রে অবদান রাখছেন, তা আমাদের সমাজে বড় অনুপ্রেরণা সৃষ্টি করছে।” ডা. পারভিন আখতার বানু এবং অধ্যাপক ডা. নাজরিনা খাতুনও বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নারী চিকিৎসকদের অবদান এবং সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
ডা. বিদৌরা তানিম, ডা. উম্মে সালমা শবনম, প্রফেসর ডা. সামিয়া মুবিনসহ আরও অনেক বক্তা ব্রেস্ট ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অভিজ্ঞতা বিনিময় পর্বে ডা. ফেরদৌস আরা বেগমসহ অন্যান্য অংশগ্রহণকারী নারী অনকোলজিস্টদের পেশাগত সংগ্রাম ও অবদানকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নারিতা খুরশিদ। রোশ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের প্রতি এই বিশেষ আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত