ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
খতিব অপহরণের ঘটনায় প্রশাসন তৎপর: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একযোগে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করছে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ধর্ম উপদেষ্টা আরও জানিয়েছেন, মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজীর অপহরণ ও নির্যাতন সংক্রান্ত বিষয়টি প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেনাবাহিনীর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার পরিবার ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। মাওলানার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি পরিবারের তত্ত্বাবধানে গাজীপুরে আনা হবে। তিনি তৎক্ষণাৎ জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজী নিখোঁজ হন। এরপর শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
মাওলানা মুহিব্বুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হওয়ার সময় পাঁচজন অজ্ঞাত ব্যক্তিরা তাকে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে অমানবিকভাবে নির্যাতন করে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ