ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা: ফরম, ফি ও ডেডলাইনের সব তথ্য
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে বুধবার (২২ অক্টোবর) এবং চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। তবে বোর্ড ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। ফি জমার পরই অনলাইনে শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে।
বোর্ডের অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে এবং ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে।
ফরম পূরণের কাজ সম্পূর্ণভাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে হবে। Ebtedaee Scholarship Entry বাটনে ক্লিক করে প্রতিষ্ঠানের লগইন প্যানেলে EIIN/কোড ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পেমেন্ট অপশন থেকে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে।
যেসব মাদ্রাসার EIIN বা পাসওয়ার্ড নেই, তারা ‘নতুন পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে মাদ্রাসার কোড ও প্রধানের নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে OTP প্রক্রিয়া সম্পন্ন করে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড পেতে পারবে। এ পাসওয়ার্ড প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
বোর্ড ফি জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। সব শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর তালিকা প্রিন্ট আউট করে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে Edit অপশনে সংশোধন করা যাবে। সব তথ্য যাচাই শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক