ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
আশরাফুলকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা পোস্টকে আশরাফুল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও কোন নির্দিষ্ট ভূমিকায় তিনি কাজ করবেন, তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
আজ রাতে মুঠোফোনে আশরাফুল জানান, "হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।"
এর আগে ২০২৪ সালের শেষ দিকে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন। তার চুক্তি মূলত চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকলেও, পরে তা ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়। সালাউদ্দিন মিডিয়াম পেস বোলার হলেও বর্তমানে তিনি ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
তবে গেল এক বছর ধরে তার অধীনে জাতীয় দলের ব্যাটাররা ধারাবাহিক ফর্মহীনতায় ভুগছে। বিশেষ করে সর্বশেষ এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর সালাউদ্দিনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই কারণেই বিসিবি নতুন করে ব্যাটিং কোচ খোঁজার চেষ্টা শুরু করেছে বলে জানা গেছে। একজন পরিচালক আগেই নিশ্চিত করেছিলেন যে, পরবর্তী বোর্ড সভাতে এই বিষয়ে আলোচনা হবে।
মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিসিবি'র জাতীয় দলের পারফরম্যান্স উন্নতির জন্য নতুন কৌশল এবং পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে। ক্রিকেট মহলে আশরাফুলের এই নতুন ভূমিকা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)