ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মুসলিম নারীদের অবমাননার অভিযোগে বুয়েট শিক্ষার্থী কারাগারে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে মুসলিম নারীদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কারাগারে পাঠিয়েছেন আদালত ।
বুধবার (২২ অক্টোবর) ভোরে বুয়েটের আহসানুল্লাহ হল থেকে চকবাজার থানা পুলিশ শ্রীশান্তকে গ্রেফতার করে। এরপর তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়।
শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ জারি করেছে।
চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ হাসান আলী জানিয়েছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুসারে বুয়েট কর্তৃপক্ষ শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শ্রীশান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং অনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন। তারা এ সংক্রান্ত প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।
ডিএমপি চকবাজার মডেল থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুয়েট কর্তৃপক্ষের মামলায় আদালতের আদেশে শ্রীশান্ত রায়কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত