ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
চাঁদপুরে গ্যাস লিকেজে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার বাগাদিতে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। সৌভাগ্যবশত, এই অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিং দোকান এবং সাকিব আলমের কম্পিউটার ও স্টেশনারি দোকান। সবগুলোই টিনের তৈরি।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন, তাদের কম্পিউটার, ফটোকপি মেশিন ও আইপিএস পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে। ওই সময় হোটেলে অনেক মানুষ উপস্থিত ছিলেন, তবে সবাই নিরাপদে বের হয়ে গেছেন।
ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর সোয়া ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো আগুন নেভাতে সময় লাগে সোয়া ৯টা পর্যন্ত।
সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনের ক্ষয়ক্ষতি প্রায় ৯ লাখ টাকা, তবে তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর