ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৩৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হলো আসিফের
স্পোর্টস ডেস্ক: যে বয়সে অনেক ক্রিকেটার মাঠকে বিদায় জানাতে প্রস্তুতি নেন, ঠিক সেই বয়সে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হলো তার। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন দেশটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে নাম লেখান আসিফ।
দীর্ঘ অপেক্ষা আর ঘুরে দাঁড়ানোর গল্পের নায়ক তিনি। একসময় দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের কারণে ২০২২ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হন তিনি, যার মধ্যে এক বছর স্থগিত ছিল। তবে শাস্তির মেয়াদ শেষের পর মাঠে ফিরে আবারও প্রমাণ করেছেন নিজেকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে আসিফ আফ্রিদি খেলেছেন ৫৭টি ম্যাচ, যেখানে শিকার করেছেন ১৯৮টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১,৬৩০ রান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই শেষ পর্যন্ত এনে দেয় জাতীয় দলে সুযোগ।
পাকিস্তানের হয়ে তার চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ড রয়েছে কেবল একজনের—অফ স্পিনার মিরান বাখশ, যিনি ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে অভিষেকের সময় ছিলেন ৪৭ বছর ২৮৪ দিনের। তবে আন্তর্জাতিক অঙ্গনে আরও কিছু ব্যতিক্রম আছে—যেমন ২০১৮ সালে আয়ারল্যান্ডের এড জয়েসের অভিষেক হয়েছিল ৩৯ বছর ২৩১ দিন বয়সে।
আর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ড এখনও ইংল্যান্ডের জেমস সাউদারটনের দখলে। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলেছিলেন ৪৯ বছর ১১৯ দিন বয়সে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত