ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সিএনজি রূপান্তর ইউনিট বন্ধ করে দিল বাংলাদেশ অটোকার্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ অটোকার্স লিমিটেড ক্রমাগত রাজস্ব ও মুনাফা কমে যাওয়ায় তাদের সিএনজি রূপান্তর ব্যবসা (ইউনিট-৩) বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে কোম্পানিটির দুই দশকের বেশি সময়ের একটি কার্যক্রমের সমাপ্তি ঘটল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা এক মূল্য-সংবেদনশীল তথ্যে কোম্পানিটি জানিয়েছে, ইউনিট-৩, যা ব্যবসায় ক্রমাগত লোকসান দিচ্ছিল, তা বন্ধ করে দেওয়া হবে। এই ইউনিটের স্থায়ী সম্পদগুলোর মূল্য ৯৬ লাখ ৮ হাজার টাকা। এর কিছু অংশ ইউনিট-২ (সিএনজি বিক্রয় ইউনিট)-এ স্থানান্তর করা হবে এবং বাকি সম্পদ বিক্রি করে দেওয়া হবে।
এছাড়াও, ইউনিটটির ৩০ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ইনভেন্টরি বিক্রি করা হবে। অন্যান্য সমস্ত সম্পদ, দায় ও ইক্যুইটি ইউনিট-২-এ স্থানান্তরিত হবে।
এই ঘোষণার পর রোববার বাংলাদেশ অটোকার্স-এর শেয়ারের মূল্য ৩.৯১% কমে ৯৮ টাকা ২০ পয়সায় ক্অেজ হয়েছে। অক্টোবর মাসে এ পর্যন্ত স্টকটি প্রায় ২৫ শতাংশ দর হারিয়েছে।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অটোকার্স দেশের অন্যতম পুরনো একটি অটোমোবাইল কোম্পানি। এটি একসময় ইতালির পিয়াজ্জো-র (আইকনিক ভেসপা-র প্রস্তুতকারক) কারিগরি সহায়তায় তিন চাকার অটো টেম্পো তৈরি করে খ্যাতি অর্জন করেছিল। তবে ১৯৯৯ সালে সরকার টু-স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করার পর কোম্পানিটিকে তিন চাকার উৎপাদন বন্ধ করে দিতে হয়।
২০০৩ সালে কোম্পানিটি সিএনজি রূপান্তর ও রিফুয়েলিং ব্যবসায় বৈচিত্র্য আনে এবং তেজগাঁওয়ে একটি ওয়ার্কশপ ও স্টেশন স্থাপন করে। শুরুতে সফলতা পেলেও, সাম্প্রতিক বছরগুলোতে সিএনজি রূপান্তর ব্যবসাটির মুনাফার মার্জিন কমতে শুরু করে।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) পূর্ববর্তী অর্থবছরের ৬৩ পয়সা থেকে ৭৬ শতাংশ কমে ১৫ পয়সায় নেমে আসে। এই অর্থবছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। কোম্পানিটি জানিয়েছে, মুনাফা কমার প্রধান কারণ ছিল সিএনজি রূপান্তর ইউনিট থেকে আয় হ্রাস, যা একসময় তাদের উচ্চ-মার্জিনের অপারেশনগুলোর মধ্যে অন্যতম ছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)