ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জবি শিক্ষার্থী জুবায়েদ হ’ত্যা: আটক শিক্ষার্থী বর্ষা
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তরের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় পুলিশ তার এক ছাত্রীকে আটক করেছে। আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার তাকে পড়াতেন জুবায়েদ।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বর্ষাকে তার নিজ বাসা, রাজধানীর বংশালস্থ নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে আটক করা হয়। পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।
নিহত জুবায়েদ ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। পুলিশ তার মরদেহ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠিয়েছে।
লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে একজন ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্যান্য সদস্যদের হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভির ফুটেজে দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের আটক করতে আমাদের মাঠে কয়েকটি টিম কাজ করছে। আশা করি খুব দ্রুত তাদেরও আটক করা সম্ভব হবে। আরও বিস্তারিত তথ্য আমরা এখন দিতে পারছি না।
জুবায়েদকে তার টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার দেড় ঘন্টা পর ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে এবং পুলিশ বাসাটি ঘিরে ধরে। এরপর ছয় ঘণ্টার বেশি সময় ধরে প্রাথমিক আলামত সংগ্রহ ও তদন্ত পরিচালনা করে পুলিশ ও পিবিআই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি