ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির হলে শিক্ষার্থীর মাথার পাশেই খসে পড়ল পলেস্তারা
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের একটি কক্ষে শিক্ষার্থীর মাথার পাশেই পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। তাতে অল্পের জন্য রক্ষা পান এই শিক্ষার্থী।
আজ দুপুরে হলের ১৪২ নং কক্ষে ঘটে এই ভয়াবহ ঘটনা। সেসময় নিজ বিছানায় বসা ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ কাদির। এ ধরনের ঘটনা এই হলে প্রায় সময় ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সাজ্জাদ কাদির জানান, আমি রুমে আমার বিছানায় বসা ছিলাম হঠাৎ করেই পলেস্তারা খসে পড়ে। যদি আমি শুয়ে থাকতাম নির্ঘাত আমার মাথায় পড়তো। বসে থাকায় পাশ দিয়ে পড়েছে। বলা যায় অল্পের জন্য রক্ষা পেয়েছি।
বিষয়টি নিশ্চিত করে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের ভিপি মোঃ জায়েদুল হক বলেন, আমাদের প্রিয় সলিমুল্লাহ মুসলিম হলের ভবনের বয়স প্রায় এক শতাব্দী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ছাদের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টির সময় ছাদ বেয়ে রুমে পানি ঢুকছে— শিক্ষার্থীদের জীবন আজ মারাত্মক ঝুঁকিতে।
তিনি আরও বলেন, আমরা বারবার ভবন সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু হল প্রশাসন কেবল “বুয়েটের রিপোর্টের” অজুহাতে সময়ক্ষেপণ করছে। বাস্তবে সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এভাবে আর চলতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাৎক্ষণিক সংস্কার কার্যক্রম শুরুর জোর দাবি জানাচ্ছি।
যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে শিক্ষার্থীদের নিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা