ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
নির্বাচন কমিশনকে অদৃশ্য শক্তি থেকে মুক্ত করতে হবে: পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, নির্বাচন কমিশনাররা যদি মনমর্জি মতো নির্বাচন কমিশন (ইসি) পরিচালনা করে, তবে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন জংলি কায়দায় চলছে। আমরা চিঠি দিয়ে আইনগত ব্যাখ্যা চেয়েছি। ইসি গনিমতের মাল হিসেবে বিভিন্ন পক্ষের মধ্যে ভাগাভাগি করছে। আমরা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। জিয়া, মুজিব রহমান ফ্যামিলি বা নির্দিষ্ট কোনো ইসলামের কাছে নির্বাচন কমিশন দিতে চাই না, এটি জনগণের হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ নামে যে নাটক হয়েছে সংসদে তারা এখন ঘুমাচ্ছে। গণভোটের কোনো নির্দেশনা আসেনি। চুপ্পুর হাত দিয়ে জুলাই সনদ আমরা মানব না। নির্বাচন কমিশনাররা যেখান থেকে আসছে, তারা তাদের পারপাস সার্ভ করছে। ইসিকে অদৃশ্য শক্তি থেকে মুক্ত করতে হবে।
পাটোয়ারী বলেন, যদি ব্যবসায়ীদের গুদাম কেউ জ্বালিয়ে দেয়, রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে, তাহলে দেশ কীভাবে নির্বাচনের দিকে যাচ্ছে? ভোটার লিস্ট সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। প্রবাসী ভোটারের নামে কর্মকর্তারা আমোদ ফুর্তি করছে। ইসি চাইলে এক মাসের মধ্যেই ভালো নির্বাচন সম্ভব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা