ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বাতিল
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট দল পাকিস্তানের সাথে ত্রিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তানের বিমান হামলায় প্রদেশীয় ক্রিকেটারদের মৃত্যুতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজন হওয়ার কথা ছিল সিরিজটি। ম্যাচগুলো ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি এবং লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আফগান ক্রিকেট বোর্ড সামাজিকমাধ্যম এক্স-এ শুক্রবার (১৭ অক্টোবর) জানায়, পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তারা প্রদেশের রাজধানী শারানা থেকে ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে প্রাণ হারান। আফগান বোর্ডের বিবৃতিতে বলা হয়, তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য বিশাল ক্ষতি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
এর মাধ্যমে আফগানিস্তান প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছিল। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর সম্ভব হলো না।
উল্লেখ্য, আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং ২০২৫ সালের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচ তাদের থাকেনি।
গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা এবং সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। এ অবস্থায় ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)