ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি ছাত্র উপদেষ্টারা
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতি থাকলেও দুইজনকে নজরে পড়েনি। এনসিপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের মতবিরোধ এবং জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের রাজনৈতিক প্লাটফর্মের দ্বন্দ্বই এই অনুপস্থিতির পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে।
স্থানীয় সরকার ও তথ্য-সংবাদিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের অনুপস্থিতি হলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এছাড়া বিভিন্ন মন্ত্রনালয়ের ২০ জন উপদেষ্টা মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে স্বাক্ষর করলেও এনসিপিসহ ছয়টি দল স্বাক্ষর করেনি।
এদিন স্বাক্ষর না করা দলগুলো হলো: এনসিপি, সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ এবং গণফোরাম। অনুষ্ঠানে গণফোরামের প্রতিনিধি উপস্থিত থাকলেও তারা সনদে স্বাক্ষর করেননি। অন্যদিকে, স্বাক্ষর করা দলের মধ্যে ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামি ঐক্যজোট, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল ও জোট।
এ অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। মূল লক্ষ্য ছিল জুলাই আন্দোলনের স্মরণে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া। অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক দৃশ্যপট এবং দলগুলোর অবস্থান এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর