ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আলজেরিয়া-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা অবস্থিত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বলেছেন, আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে দুপক্ষই প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার আলজেরিয়ার ৬৪তম স্বাধীনতা দিবস এবং জাতীয় অভিবাসন দিবস উপলক্ষ্যে ঢাকায় দূতাবাসে আয়োজন করা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। ‘ঐক্য ও অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এছাড়া একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত সাইদানি বলেন, ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আলজেরীয় জনগণ যে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়েছিল, সেটিই আমাদের স্বাধীনতার ভিত্তি। তিনি আরও বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি উল্লেখ করেন, আলজেরিয়া ও বাংলাদেশের জনগণ ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রতি বিশ্বাসের ভিত্তিতে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ অভিজ্ঞতা দুই দেশের মধ্যে দৃঢ় সংহতির বন্ধন জোরদার করেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ