ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আশা করছি পরবর্তীতে এনসিপিও স্বাক্ষর করবে: নুর
নিজিস্ব প্রতিবেদক: জুলাই সনদে এনসিপির স্বাক্ষর ভবিষ্যতে আসবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ আশা ব্যক্ত করেন।
ভিপি নুর বলেন, “আমরা আশা করি সরকার দ্রুত অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি তৈরি করবে। পাশাপাশি জাতির সামনে আমাদের যে রাজনৈতিক প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা রয়েছে, তা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ থাকবে এই বিশ্বাস থেকেই আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।”
এ সময় এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি আমাদের আন্দোলনের সহযাত্রী ও সংগ্রামের বন্ধু। আজ তারা উপস্থিত না থাকলেও আশা করছি, পরবর্তীতে তারাও এই সনদে স্বাক্ষর করবে। কারণ শেষ সময়ে এসে তাদের মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।”
ভিপি নুরের মতে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি ভবিষ্যৎ জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংস্কৃতির নতুন ভিত্তি গড়ে দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল