ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অনশনরত শিক্ষকদের চিকিৎসা সহায়তা দেবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন এখন ষষ্ঠ দিনে প্রবেশ করেছে। শিক্ষকেরা শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আমরণ অনশনে বসেছেন, এবং এ সময় তাদের চিকিৎসা সহায়তা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব (শিক্ষা ও গবেষণা) ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষকদের পাশে দাঁড়াতে দলের স্বাস্থ্য উইং সার্বক্ষণিক মেডিকেল টিম পাঠিয়েছে। প্রয়োজনে শিক্ষকরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা পাবেন।
মেডিকেল টিমের নেতৃত্বে আছেন এনসিপির স্বাস্থ্য উইংয়ের প্রধান ডা. মো. আব্দুল আহাদ। এছাড়া টিমে রয়েছেন ডা. ইউসুফ জামিল তিহান (সমন্বয়কারী), ডা. হুমায়ুন কবির সরকার হিমু (সমন্বয়কারী) এবং ডা. মো. আব্দুস সালাম (সমন্বয়কারী)। সবাই শিক্ষকদের নিরাপদ আন্দোলন নিশ্চিত করতে মাঠে থাকবে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলন চলাকালীন সময়ে মেডিকেল টিম সার্বক্ষণিক উপস্থিত থাকবে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে শিক্ষকদের চিকিৎসা সেবা প্রদান করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক