ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এবার অনশন কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ এর প্রতিবাদ জানাচ্ছেন এবং দ্রুত বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবি তুলেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) এ কর্মসূচি পালন শুরু করা হয়।
সকালে ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষক-কর্মচারী শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। শহীদ মিনার থেকে শিববাড়ি মোড় হয়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে মিছিলটি পুনরায় শহীদ মিনারে ফিরে আসে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বিপন্ন, হতাশাগ্রস্ত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এটাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ছয় লাখ শিক্ষক-কর্মচারী একত্রিত হলে ঢাকাকে অচল করে দেওয়া সম্ভব।”
তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও অসংখ্য জনমানুষও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নির্বাচিত ভিপির সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করবো না।”
সমাবেশ শেষে আগামীকাল দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি