ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাগো বাহে, তিস্তা বাঁচাই স্লোগানে উত্তাল ঢাবি
নিজস্ব প্রতিবেদক: তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষিজমি রক্ষাসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত উত্তরবঙ্গবাসীর সাথে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটায় ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই সময় বিক্ষোভকারীদের "তিস্তা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, তিস্তা পাড়ে মানুষ মরে, ইন্টেরিম কি করে, ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও"-ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংহতি জানিয়ে ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধিকার ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে ভারতের আগ্রাসনী মনোভাবের বলির শিকার হচ্ছে, আমরা বাংলার জনগণ আর সহ্য করব না ভারতকে অবশ্যই পানির ন্যায্য হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে।
এই সময় তিনি ,দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সক্রিয় সকল রাজনৈতিক সংগঠনকে তিনি একত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের