ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রথমবারের মতো দেশজুড়ে একযোগে পালিত হচ্ছে লালন উৎসব
বিনোদন ডেস্ক: লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এই প্রথমবার কুষ্টিয়া, ঢাকাসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবে লালন ভক্ত, সাধক ও শিল্পীদের মিলনমেলা বসেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মাহমুদল হক জিহাদ জানিয়েছেন, ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় তিন দিনব্যাপী এই উৎসব চলবে, ১৮ অক্টোবর ঢাকায় এবং ১৭ অক্টোবর সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে।
কুষ্টিয়ার আয়োজন:১৭ অক্টোবর বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়াস্থ লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করবেন। আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক মুখ্য আলোচক হিসেবে লালন বক্তৃতায় অংশ নেবেন। এছাড়াও কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুন লালন বক্তৃতায় অংশগ্রহণ করবেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাবগীতির সুর আর গানের বাণীতে মুখরিত হয়ে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারাদেশ থেকে আগত বাউল-ফকিরগণ গান পরিবেশন করবেন। ১৮ ও ১৯ অক্টোবরও সারাদেশ থেকে আগত বাউল-ফকিরদের গানে মুখরিত থাকবে ছেউড়িয়া লালন মেলা প্রাঙ্গণ।
ঢাকার আয়োজন:কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব ও মেলা। এই উৎসবে ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল লালনের গান পরিবেশন করবে।
সারাদেশে একযোগে উৎসব:সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কুষ্টিয়া ও ঢাকার আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো আজ (১৭ অক্টোবর) দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও মেলা পালিত হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই তথ্য নিশ্চিত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে