ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সুর ও ছন্দে ঢাবির চারুকলার শরৎ উৎসব উদযাপন
নিজস্ব প্রতিবেদক: সুর ও ছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় "শরৎ উৎসব ১৪৩২" উদযাপিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং ডাকসু যৌথভাবে আজ বৃহস্পতিবার এই উৎসব আয়োজন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ, নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শরৎ উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এধরনের উৎসব শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। বর্তমান যান্ত্রিক জীবনে এধরনের উৎসব আমাদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসব উৎসব থেকে মানবিক গুনাবলী অর্জন করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন। শরৎ উৎসবকে গ্রাম-বাংলার চিরায়ত উৎসব হিসেবে উল্লেখ করে তিনি বলেন এই উৎসবের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে পারি।
চারুকলা অনুষদ, সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে পেইন্টিং প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ী ৩জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ফারিয়া নওশিন আহমেদ ও সাজ্জাদুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন বিভাগের ফরহাদ আলী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস