ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ-নেপাল বাণিজ্যে নতুন সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কাঁচাপাট রফতানি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত ভান্ডারী জানান, নেপালে ১১টি জুটমিল রয়েছে, যা তাদের কাঁচাপাট চাহিদার জন্য বাংলাদেশে নির্ভরশীল। তবে সম্প্রতি বাংলাদেশ থেকে কাঁচাপাট রফতানি বন্ধ হওয়ায় নেপালের মিলগুলো কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে কাঁচাপাট রফতানি শিথিল করার অনুরোধ জানান।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আলোচনায় এই বিষয় তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের নীতি অনুযায়ী, কাঁচাপাট সরাসরি রফতানি না করে দেশের তৈরি সেমি-ফিনিশড (আংশিক প্রক্রিয়াজাত) পাটপণ্য রফতানি করা হবে।
শেখ বশিরউদ্দীন আরও উল্লেখ করেন, বাংলাদেশ পরিবেশবান্ধব ও উচ্চমানের সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্যিক ভলিউম বৃদ্ধি পাবে এবং উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)