ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে ড. সায়মা হক বিদিশা
নিজস্ব প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইতালি ও লন্ডন সফরে যাওয়ায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
বর্তমান উপাচার্যের অনুপস্থিতিতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ড. সায়মা হক বিদিশা উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। উপাচার্য আগামী ৫ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এর আগে আজ বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইতালির রোম এবং যুক্তরাজ্যের লন্ডন সফরের লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছেন।তিনি ২৬ অক্টোবর পর্যন্ত রোমে অবস্থান করবেন। এরপর তিনি ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘গোয়িং গ্লোবাল ২০২৫’ কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রেসিডেন্ট এবং ইন্ডাস্ট্রির প্রতিনিধিসহ প্রায় সাড়ে ৩শ’ একাডেমিক লিডার, সিনিয়র শিক্ষাবিদ ও গবেষক এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়