×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

মাদরাসা শিক্ষার্থীদের ফলাফলে আশঙ্কাজনক হ্রাস

২০২৫ অক্টোবর ১৬ ১১:০৩:০৬

মাদরাসা শিক্ষার্থীদের ফলাফলে আশঙ্কাজনক হ্রাস

নিজস্ব প্রতিবেদক: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের মোট পাসের হার কিছুটা কমে এসেছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। তবে মাদরাসা বোর্ডে এবারের ফলাফল তুলনামূলকভাবে নিম্নমুখী হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, এবারে আলিম পরীক্ষায় পাসের হার ৭৫.৬১ শতাংশ, যা গত বছরের ৯৩.৪০ শতাংশের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। এছাড়া, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৬৮, যেখানে গত বছর তা ছিল ৯ হাজার ৬১৩ জন।

বিশ্লেষকরা বলছেন, পরীক্ষার স্তর ও শিক্ষার্থীদের প্রস্তুতির তফাৎ এবারের ফলাফলের মূল কারণ হিসেবে প্রভাব ফেলেছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি... বিস্তারিত