ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কারিগরি বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ ১৬১০
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। চলতি বছরে মোট ১ লাখ ৫৬১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে গড়ে ৬২ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল এবারও উল্লেখযোগ্যভাবে ভালো।
বোর্ডের তথ্যমতে, ৭৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ২৮ হাজার ৩১৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৫ হাজার ১৪৩ জন, পাসের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ২১ হাজার ৪২ জন সফল হয়েছেন, যা পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ।
মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে সর্বমোট ১,৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের মধ্যে ছাত্র ৩৯৭ জন এবং ছাত্রী ১,২১৩ জন।
এ বছর সারাদেশে ৭৩৩টি কেন্দ্রে এবং ১,৮৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)