ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হবে। তবে এবারও ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।
আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীরা ঘরে বসে এবং নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। সরকার এই ফলাফল জানার জন্য তিনটি সহজ উপায় রেখেছে।
১. ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
২. প্রতিষ্ঠানের মাধ্যমে: শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
৩. এসএমএসের মাধ্যমে: নির্ধারিত Short Code 16222–এ SMS পাঠিয়ে ফলাফল জানা যাবে। পরীক্ষার পর HSC Board Name (প্রথম ৩টি অক্ষর), Roll ও Year লিখে 16222–এ পাঠাতে হবে।
উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের শিক্ষার্থী লিখবেন: HSC Dha 123456 2025।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ