ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউন উৎখাত করা দরকার: শারমীন মুরশিদ
নিজস্ব প্রতিবেদক:মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বুধবার (১৫ অক্টোবর) মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণের তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, এর আগেও পুরান ঢাকায় এ ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, যার ফলে কেমিক্যাল গোডাউনগুলো বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। এখন দ্রুত এসব গোডাউন উৎখাত করা প্রয়োজন, এবং প্রয়োজনে পলিসি পরিবর্তন করাটাই যথোপযুক্ত।
উপদেষ্টা বলেন, আমি নিজে দেখেছি যে, কেমিক্যালগুলো বেআইনি জায়গায় রাখা হচ্ছে। সরকারকে তাৎক্ষণিক তদন্ত করতে হবে এবং যারা এতে জড়িত তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। জনবহুল এলাকায় এমন অবস্থার পুনরাবৃত্তি রোধ করতে আমাদের কঠোর নীতি থাকা আবশ্যক।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। হাসপাতালে হেল্প ডেস্ক ও সমাজকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে ফলোআপ করবে। নিখোঁজদের বিষয়েও বিস্তারিত তদন্তের প্রয়োজন, যা করতে এক্সপার্টদের সহায়তা নিতে হবে।
এই কাজের জন্য পুলিশসহ অন্যান্য সংশ্লিষ্টদের সম্পৃক্ততা জরুরি। যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সব বিষয় নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ই নেবে, যোগ করেন শারমীন মুরশিদ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল