ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিকেলে তিন দাবিতে প্রতিবাদ সভা করবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও দোষীদের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ প্রতিবাদ সভা অনুষ্ঠিত করবে। এই কর্মসূচি বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বর স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে ত্রিফলকের এই প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এনসিপি তিনটি মূল দাবিতে আন্দোলন করছে অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকদের দোষী সাব্যস্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গোডাউন দ্রুত সরানো।
মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুর শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনের প্রথম খবর ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসে পৌঁছায় এবং ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের সময় ভবনের নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দরজার তালার কারণে অনেক শ্রমিক বের হতে পারেননি, ফলে দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে নিহত হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন