ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং রেমিট্যান্স ও রফতানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে ৬টি ব্যাংক থেকে মোট ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩৮ মিলিয়ন ডলার) ক্রয় করেছে। এ সময় প্রতি ডলারের গড় মূল্য নির্ধারণ করা হয় ১২১ টাকা ৮০ পয়সা।
এর আগেও সম্প্রতি একাধিক দফায় ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ১০টি ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (১০৪ মিলিয়ন ডলার) এবং তার আগে সোমবার (৬ অক্টোবর) ৮টি ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১০৪ মিলিয়ন ডলার) ক্রয় করা হয়। দুই ক্ষেত্রেই প্রতি ডলারের দাম ছিল ১২১.৭৮ থেকে ১২১.৮০ টাকার মধ্যে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নিলাম পদ্ধতির মাধ্যমে মোট ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে। কেন্দ্রীয় ব্যাংক গত ১৩ জুলাই থেকে এই নিলাম পদ্ধতিতে ডলার কেনা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মঙ্গলবারের নিলামে ৬টি ব্যাংক থেকে ৩৮ মিলিয়ন ডলার কেনা হয়েছে, যেখানে প্রতি ডলারের দর ছিল ১২১.৮০ টাকার মধ্যে। তিনি বলেন, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতি আনতে এবং অর্থনীতিতে ডলার সরবরাহের ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে এ নিলাম কার্যক্রম পরিচালনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর