ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন দিচ্ছে মালয়েশিয়া
ডুয়া ডেস্ক: গুরুত্বপূর্ণ খাতে শ্রমিক সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো কেস-বাই-কেস ভিত্তিতে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, শ্রমবাজারে ভারসাম্য রক্ষা ও উৎপাদন খাতে কর্মশক্তির ঘাটতি পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি প্রধান খাত ও দশটি উপখাতে এই বিশেষ অনুমোদন সুবিধা কার্যকর হবে। প্রধান তিন খাত হলো বৃক্ষরোপণ, কৃষি, এবং খনি ও খনন।
অন্যদিকে, সুবিধাপ্রাপ্ত ১০ উপখাতের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষেবা, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের আওতাধীন নির্মাণ কাজ এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগ খাত।
সাইফুদ্দিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার শুধু গুরুত্বপূর্ণ খাতের শ্রম ঘাটতি মেটাচ্ছে না, বরং অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য রাখার ক্ষেত্রে মাদানি সরকারের প্রতিশ্রুতিও তুলে ধরছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই বিশেষ প্রক্রিয়ার আওতায় বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা থাকলে সংশ্লিষ্ট নিয়োগকর্তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওয়ান স্টপ সেন্টার (ওএসসি ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট)-এ আবেদন করতে পারবেন। প্রতিটি আবেদন উপদ্বীপ মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকেএসএম) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়নের মাধ্যমে অনুমোদিত হবে।
এছাড়া, আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং আবেদনগুলো তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট খাতে প্রকৃত শ্রম চাহিদার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। সরকার মনে করছে, এই নমনীয় ও চাহিদাভিত্তিক পদ্ধতি শিল্পখাতের কার্যক্রমে দক্ষতা বাড়াবে এবং তাদের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সাহায্য করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে সরকার আগামী বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পর্যালোচনা ও শক্তিশালী করতে পারবে। যা ২০৩০ সালের মধ্যে দেশের মোট কর্মশক্তির মধ্যে বিদেশি শ্রমিকের সংখ্যা ১০ শতাংশে সীমিত রাখার জাতীয় লক্ষ্য পূরণে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস