ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি!
বিনোদন ডেস্ক: দেশের প্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। দীর্ঘ ৯ বছর ধরে বিভিন্ন আঞ্চলিক ভাষায় কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করা রিপন এইবার ফেসবুক পেজ হ্যাকিংয়ের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণে ২০১৬ সাল থেকে এই মঞ্চে আছি। আমার বিরুদ্ধে কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। যে কোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলেও আমি সবসময় সাড়া দিয়েছি।’
রিপন আরও জানান, ‘সময়ের সঙ্গে মানুষের ভালোবাসা বাড়ার সাথে সাথে আমার পেজ হ্যাকের চেষ্টা, টিভিতে ইন্টারভিউ না দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে। আজ সোমবার কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি ছাড়া আমার বাড়িতে এসেছেন, পরিবারের সদস্যদের ভিডিও করেছেন এবং উল্টাপাল্টা প্রশ্ন করেছেন।’
তিনি অভিযোগ করেন, ‘আমার পরিবারের সদস্যরা শিক্ষিত নন, কখনো মিডিয়ার মুখোমুখি হননি। আমি কখনো পরিবারকে ফেসবুকে দেখিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করি নি। তবে এই ধরনের কাজ যারা করেছেন, তারা বিবেক নিয়ে ভাবুন। এইভাবে টাকা উপার্জন করে যদি পরিবারের খাওয়াপানি চালানো হয় এবং বিবেক না জাগে, তবে আমার আর কিছু বলার নেই।’
সবশেষে রিপন মিয়া লিখেছেন, ‘টিভি চ্যানেলের নাম প্রকাশ করতে পারতাম, কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্য ছিল না। যারা এই কাজ করেছেন, তাদের বিবেকের দিকে তাকান। সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস