ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়ে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’।
১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা খরা-প্রতিটি দুর্যোগ মানবজীবনে গভীর প্রভাব ফেলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। গত দুই দশকে দেশে ১৮৫টির বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে, যার অধিকাংশের ভয়াবহতা সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক সময় অনুমানের চেয়ে বেশি হয়। তাই ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। এজন্য সরকারি বাজেট ও আন্তর্জাতিক সহায়তায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি, যাতে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনাগুলো আরও স্থিতিশীল ও ঝুঁকি-সচেতন হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে দুর্যোগজনিত মৃত্যু, বাস্তুচ্যুতি ও অর্থনৈতিক ক্ষতির হার তুলনামূলকভাবে অনেক বেশি। যথাযথ বিনিয়োগ ছাড়া এসব দেশে দারিদ্র্য ও ক্ষুধামুক্তি অর্জন কঠিন হয়ে পড়ছে।
দুর্যোগ ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিকভাবে দিকনির্দেশনা দেয় ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিআরআর (২০১৫-২০৩০)’। এটি একটি বৈশ্বিক চুক্তি, যা সদস্য রাষ্ট্রগুলোকে দুর্যোগ থেকে উন্নয়ন অর্জন রক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়তা করে। এই দিবসটি মূলত সেই লক্ষ্যগুলোর অগ্রগতি মূল্যায়ন ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। পরিবার ও সমাজস্তরে দুর্যোগ প্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে। তাই আজকের দুর্যোগ প্রশমন দিবস হোক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সচেতনতার নতুন অঙ্গীকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত