ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফুটপাত দখল নিয়ে রণক্ষেত্র নীলক্ষেত, আহত সাংবাদিকসহ অনেকে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় মধ্যরাতে ফের উত্তেজনা ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে। ফুটপাত দখলকে কেন্দ্র করে শুরু হওয়া তর্কাতর্কি মুহূর্তেই রূপ নেয় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে। এতে সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষে ইটপাটকেল ছোড়াছুড়িতে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমসহ কয়েকজন ছাত্রনেতা। তারা উভয়পক্ষকে শান্ত করতে চেষ্টা চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ