ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আলুর বাম্পার ফলনেও কৃষকের চোখে অশ্রু
নিজস্ব প্রতিবেদক: আলুর ভালো ফলন এবার ঠাকুরগাঁওয়ের কৃষকদের জন্য আশীর্বাদ নয়, বরং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে দরপতনের কারণে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেকেই মাঠ থেকে আলু তোলার খরচও তুলতে পারছেন না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় দেখা যায়, জমি থেকে আলু তুলে বস্তাবন্দি করে রাখা হলেও ক্রেতার দেখা নেই। অনেক স্থানে ৬০ কেজির একটি বস্তা ২০০ টাকাতেও বিক্রি হচ্ছে না—যা কেজিপ্রতি তিন টাকার সামান্য বেশি।
নতুনপাড়ার কৃষক মনসুর আলী জানান, তিনি ১০ বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করেছেন। সার, বীজ, সেচ ও কীটনাশকসহ বিঘাপ্রতি প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু বর্তমান বাজারদরে তার আলুর মোট বিক্রিমূল্য খরচের ধারেকাছেও যাচ্ছে না। উপরন্তু পাইকাররা প্রতি বস্তায় অতিরিক্ত তিন কেজি আলু দাবি করছেন, যা চাষিদের জন্য আরও চাপ তৈরি করছে।
একই এলাকার আরেক কৃষক নুরুল আলম বলেন, এবার পচন রোগে গাছ আগেই নষ্ট হয়ে যাওয়ায় অনেক আলুর আকার ছোট হয়েছে। ফলে কম দামে বিক্রি করতেও ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না। এতে লোকসানের পরিমাণ বাড়ছে।
পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। পৌর শহরের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, রমজান ও চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে বাজারে বিক্রি কম। তাদের কাছে পর্যাপ্ত মজুদ থাকায় নতুন করে আলু কেনায় অনাগ্রহ দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ২৮ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ২৮ হাজার ২৮৫ হেক্টরে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। অথচ ১৭টি হিমাগারে সংরক্ষণ সক্ষমতা মাত্র ১ লাখ ৪৫ হাজার ৫৩২ টন। ফলে সংরক্ষণ সংকটে বিপুল পরিমাণ আলু কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, আগের মৌসুমে লোকসানের পর কৃষকদের কম জমিতে আলু আবাদ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অধিক লাভের আশায় অনেকে বেশি জমিতে চাষ করেছেন। পাশাপাশি সারা দেশে আবাদ বাড়ায় বাইরের জেলাগুলোতেও চাহিদা কমেছে। ভবিষ্যতে ঝুঁকি এড়াতে বিকল্প ফসল চাষে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক