ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উগান্ডায় ন্যাম সভায় বাংলাদেশের নেতৃত্বে পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: উগান্ডার রাজধানী কাম্পালায় সোমবার (১৩ অক্টোবর) জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভা শুরু হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কাম্পালায় ন্যামের এই সভা চলবে। বাংলাদেশের প্রতিনিধিদল এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ন্যামের মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে রবিবার (১২ অক্টোবর) উগান্ডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আরও জানান, উপদেষ্টা এদিন বিকেলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উগান্ডার উদ্দেশে যাত্রা করেছেন। তিনি কাম্পালায় পৌঁছানোর আগে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং সেখানে সোমবার বাংলাদেশ দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি কাম্পালায় গিয়ে ন্যামের মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত