ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
'মানবিক কাজ করতে গেলে আমাকে ফাঁসানো হয়'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনকে গত দুই দিন আগে অপহরণ ও মুক্তিপণ মামলায় গ্রেফতার করে পুলিশ।
এরপর শনিবার মামলার বাদী ও রাজধানীর পান্থপথের ‘ট্রিপজায়ান’ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী শেখ নাঈম আহমেদের হলপনামায় নাছির উদ্দীন শাওনকে জামিন দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
শুক্রবার মামলার বাদীকে অপহরণ ও নির্যাতন করে সাড়ে ৩৭ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলাটি করা হয়। পরে দেখা যায় মুক্তিপণ নয় বরং পাওনা টাকা উদ্ধার করতে গিয়েছিলেন তারা।
এই বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, আমি একটা মানবিক কাজ করতে গেলে আমাকে ফাঁসানো হয়, আমি ষড়যন্ত্রের শিকার। যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নাইম এর অ্যাকাউন্টে টাকা দেয়, সে ব্যক্তি আমার এলাকায় স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করেন এবং আমার আত্মীয়ও। বিপদে পড়ে তিনি আমার কাছে এসেছিলেন। তার পরিবারও আমার সাথে যোগাযোগ করেছে। পরে আমি প্রান্ত পথ ট্রিপজায়ান’ ট্রাভেল এজেন্সিতে গিয়ে দেখি এই ঠিকানায় নায়িম শেখ এর কোন অফিস নেই।
তিনি আরও বলেন, পরবর্তীতে ওই ঠিকানায় অফিস না থাকায় আমাদের মধ্য একটি সন্দেহ সৃষ্টি হয়। সন্দেহের জায়গা থেকে নাঈম শেখকে আমরা গুলশান এলাকায় খোঁজ পায়। সেখানে বিষয়টি সমাধানের জন্য চাপ দেয়। তিনি বিষয়টি সমাধান না করে গুলশান থানায় মিথ্যা মামলা দায়ের করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ