ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাবি অধ্যাপকের মৃত্যুতে সাদা দলের শোক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক যোবেদা আখতারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল।
জানা গেছে, গতকাল শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১২ অক্টোবর) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় বলেন, মরহুমা যোবেদা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন খ্যাতিমান অধ্যাপক ছিলেন। তিনি পেশাগত জীবনে ছিলেন বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তিনি তার চিন্তা ও কর্মের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে নিরলস ভুমিকা রেখেছেন। সেইসঙ্গে শিক্ষার বিস্তারে কাজ করেছেন।
তারা আরও বলেন, অধ্যাপক যোবেদা আখতার এর মৃত্যুতে আমরা আবারও গভীর শোক প্রকাশ করে তার অনন্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুমা যোবেদা আখতারকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি ও শোকার্ত পরিবারবর্গের প্রতি জানাই সমবেদনা ও সহমর্মিতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)