ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভোটার ঠিকানা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখন থেকে গুলশান এলাকায় ভোট দিতে পারবেন। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করে মিরপুরের পরিবর্তে গুলশান-২ এর ঠিকানা সংযুক্ত করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলো প্রায় আট মাস পর।
রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। ইসির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে গুলশান থানা নির্বাচন অফিসে প্রধান উপদেষ্টা ভোটার স্থানান্তরের আবেদন করেন। পরে ১৭ ফেব্রুয়ারি এনআইডি উইংয়ের মহাপরিচালক আবেদনটি অনুমোদন দেন এবং পরদিনই তথ্য হালনাগাদ সম্পন্ন হয়।
গুলশান থানা নির্বাচন কর্মকর্তা প্রতিভা বিশ্বাস বলেন, “স্যার (প্রধান উপদেষ্টা) এখন গুলশান এলাকার ভোটার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে গুলশান-২ থেকে তিনি ভোট দেবেন।”
এর আগে ড. ইউনূস মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। তবে এবার তিনি ভোটার তালিকায় গুলশানের বাসভবনের ঠিকানায় যুক্ত হয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “ভোটার স্থানান্তর একটি নিয়মিত প্রক্রিয়া। এজন্য নির্ধারিত ১৩ নম্বর ফরম পূরণ করে প্রমাণপত্রসহ আবেদন করতে হয়। যাচাই-বাছাই শেষে এনআইডি উইং অনুমোদন দিলে ভোটার এলাকা পরিবর্তন করা হয়।”
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখের বেশি। চলতি বছরের ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদের সময় নতুন ভোটার যুক্ত করা এবং মৃতদের নাম কর্তন ছাড়াও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয়।
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ড. ইউনূস এবার গুলশান থেকেই ভোট দিতে পারবেন বলে জানিয়েছে ইসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি