ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
নারীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স, আবেদন অনলাইনে
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: নারীদের জন্য চারটি প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে, যা সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলাদেশ সরকারের সহায়তায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও দ্য এভারেস্ট আইটি যৌথভাবে আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য নারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের পেশাগত ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।
প্রশিক্ষণ কোর্সটি তিন মাস মেয়াদি এবং প্রতিদিন ৫ ঘণ্টা ক্লাসে পরিচালিত হবে। এই কোর্সে চারটি ভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে কম্পিউটার অপারেশন (লেভেল-৩), ফ্রিল্যান্সের জন্য ডিজিটাল মার্কেটিং (লেভেল-৩), গ্রাফিকস ডিজাইন (লেভেল-৩) এবং ফ্রিল্যান্সের জন্য গ্রাফিক্স ডিজাইন (লেভেল-৩)।
ভর্তির জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস বা সমমান। প্রতি ব্যাচে ২৪ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। ভর্তির জন্য প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি), সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন কপি জমা দিতে হবে।
কোর্স শেষ হলে সরকারি সনদ প্রদান করা হবে এবং ফ্রিল্যান্সিংয়ে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এনএসডিএ অনুমোদিত সনদপত্র, চাকরিতে অগ্রাধিকার এবং ভবিষ্যতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগও নিশ্চিত করা হবে।
চূড়ান্ত লক্ষ্য হলো নারীদের প্রযুক্তি, ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা পেশাগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।
বিস্তারিত জানতে এবং আবেদন করতেএখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক