ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচিতে এনসিপির ৩ নেতার সংহতি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং চিকিৎসাভাতা ১৫০০ টাকা করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আগামীকাল রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হবে।
এই কর্মসূচিতে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা—হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন ও ফয়সাল মাহমুদ শান্ত—অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ওই সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেসিকের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও উৎসবভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে, দুই মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ। এই পরিস্থিতিতেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট উল্লিখিত দাবিগুলো পূরণের জন্য রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)