ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান বিতর্কে সংঘর্ষ, গু-লিবিদ্ধ ১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জিইসি মোড়ে একটি কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে শুরু হওয়া তর্ক-বিতর্ক এক পর্যায়ে গুলি বিনিময়ে গড়ায়, এতে গুলিবিদ্ধ হয়েছেন ২৩ বছর বয়সী মো. শরীফ নামে এক তরুণ। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে এ ঘটনা ঘটে। ওই কনসার্টের আয়োজন করেছিল একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেখানে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল-এর পরিবেশনার কথা ছিল। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একদল লোক কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিলে আরেক পক্ষ আপত্তি জানায়। ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা চরমে উঠলে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ গুলি চালায় এবং ছাত্রদলের দুই সদস্য গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার নিশ্চিত করেছেন, একজন গুলিবিদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফু আলম বলেন, “কনসার্টে আওয়ামী লীগের স্লোগান দেওয়া নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে।”
অন্যদিকে খুলশী থানার ওসি শাহীনুর জামান বলেন, “ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে