ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কারিগরি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল ইউএনডিপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। এখন থেকে বোর্ডের অধিভুক্ত সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনা মূল্যে ‘ব্যবসা ও সামাজিক ইংরেজি’ কোর্সে অংশ নিতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যের এই কোর্সে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের জারি করা অফিস আদেশে জানানো হয়, ব্রিটিশ কাউন্সিলের এই কোর্সটি ১৪৪ ঘণ্টা মেয়াদি এবং ৬টি থিমে বিভক্ত। সাধারণত এই কোর্সে অংশ নিতে শিক্ষার্থী প্রতি ২০০ মার্কিন ডলার ফি দিতে হয় বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ হাজার টাকা। তবে ইউএনডিপি বাংলাদেশের ‘ফিউচারনেশন’ প্রোগ্রামের আওতায় এবার শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তি হিসেবে কোর্সটি করার সুযোগ পাবেন।
কোর্সটি অনুশীলনভিত্তিক শেখার পদ্ধতিতে পরিচালিত হবে, যা শিক্ষার্থীদের ব্যবসায়িক যোগাযোগ দক্ষতা ও সামাজিক ইংরেজি ব্যবহারে আরও দক্ষ করে তুলবে।
অফিস আদেশে আরও বলা হয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ পর্ব বা তদূর্ধ্ব পর্বের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের তথ্য ইউএনডিপি বাংলাদেশ ফিউচারনেশনের পাঠানো নির্ধারিত ছকে পূরণ করতে হবে।
বিস্তারিত দেখতে ক্লিক করুনএখানে
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি