ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন তিনগুণ বাড়ানো হবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। “বর্তমানে মাঠে যে পরিমাণ সেনা সদস্য আছে, নির্বাচনের সময় তার তিনগুণেরও বেশি সদস্য মাঠে থাকবে,”—বলেন হাকিমুজ্জামান।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, গুম-নিখোঁজের ঘটনায় তদন্তে সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করছে এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের আপস হবে না। তিনি বলেন, “গুমের ঘটনায় ইনসাফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। সেনাবাহিনী সব সময় ন্যায়বিচারের পক্ষেই থাকবে।”
তিনি আরও বলেন, এ পর্যন্ত তিনটি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআর-এ ১ জন এবং কর্মরত আছেন ১৫ জন। গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
“এতে মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই সাড়া দিয়েছেন। কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ।” - বলেন তিনি
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে