ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফের ত্বহার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার। নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্বামী আবু ত্বহার বিরুদ্ধে ব্যক্তিগত জীবনের নানা অভিযোগ এনেছেন।
সাবিকুন নাহার দাবি করেছেন, আবু ত্বহা বর্তমানে জারিন জাবিন নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। এই নারী তার কলেজজীবনের পুরোনো প্রেমিকা বলে উল্লেখ করেছেন তিনি। পারিবারিক কারণে সম্পর্কটি বিয়ে পর্যন্ত না গড়ালেও, তারা সম্প্রতি আবার যোগাযোগ শুরু করেছেন এবং নিয়মিত ফোনালাপ ও চ্যাটে ব্যস্ত থাকেন বলে অভিযোগ তোলেন সাবিকুন নাহার।
তার আরও অভিযোগ, রাজধানীর যিন্নুরাঈন সেন্টারে ঘণ্টার পর ঘণ্টা কথোপকথন ও ব্যক্তিগত সাক্ষাৎ হয় দুজনের। এমনকি লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনাও করেছেন তারা। সাবিকুন নাহারের ভাষায়, যে ত্বহা আদনান কো-এডুকেশন বা নারী-পুরুষের মিশ্র শিক্ষা ব্যবস্থার প্রকাশ্য বিরোধিতা করেন, তারই প্রতিষ্ঠানে নাকি নারী-পুরুষ একসঙ্গে ক্লাস করেন এবং মেয়েদের সঙ্গে একান্তে বসার সুযোগ থাকে।
তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে আপত্তি জানালে উল্টো তাকেই নানা অপবাদে অভিযুক্ত করা হয়েছে এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
এছাড়া, সাবিকুন নাহারের দাবি, জারিন জাবিনের আগেও ত্বহা আদনান রংপুরের এক আলেমা নারীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, তবে পরবর্তীতে সেই সম্পর্ক থেকেও তিনি সরে আসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর