ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের বিষয়ে সব সংশয় দূর হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখব। বিগত ১৬ বছরে হাসিনার সরকারের সময় আমরা ফেক ইলেকশন দেখেছি। এবার আমরা সেই ধারা থেকে সরে এসেছি। এটি ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। হালুয়াঘাটে সরেজমিনে দেখা গেছে নেতাদের পোস্টার। দুই-তিন সপ্তাহের মধ্যে প্রার্থী ঘোষণার পর পরিবেশ আরও প্রাণবন্ত হবে।
প্রেস সচিব উল্লেখ করেন, জুলাই সনদ সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় ধরনের সমস্যা নেই।
এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক প্রদক্ষিণকালে নির্বাচনের পূর্বপ্রস্তুতি এবং নির্বাচনি পরিবেশের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা