ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হানিয়ার পর এবার ঢাকায় আসছেন আহাদ রাজা মীর
বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা আহাদ রাজা মীর। কিছুদিন আগেই ঢাকায় এসে আলোচনায় ছিলেন অভিনেত্রী হানিয়া আমির সানসিল্কের আয়োজনে মাতিয়ে গিয়েছিলেন পুরো অনুষ্ঠান। এবার সেই ধারাবাহিকতায় পাকিস্তানের আরেক তারকা আহাদ রাজা মীর জানালেন, তিনিও খুব শিগগিরই আসছেন বাংলাদেশে।
শনিবার (তারিখ উল্লেখ নেই) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আহাদ লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে ??।” বার্তাটির সঙ্গে তিনি যুক্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। তবে ঠিক কবে, কোথায় বা কোন উপলক্ষে তিনি আসছেন সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আহাদ রাজা মীর পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের একজন। তার অভিনীত ‘এহদ-এ-ওয়াফা’ নাটক বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০১৭ সালে ‘ইয়াকীন কা সফর’ নাটকের মাধ্যমে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নেন এবং সেই অভিনয়ের জন্য পান লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার।
তার আলোচিত অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ‘মীম সে মহব্বত’ এবং ওয়েব সিরিজ ‘ধূপ কি দিওয়ার’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত