ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনা করা সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে এক বছরের জন্য উপবৃত্তি দেওয়া হবে।
১. উপবৃত্তি: দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী
২. শিক্ষাবর্ষ: ২০২৪-২৫
৩. উপবৃত্তি মেয়াদ: এক বছর।
উপবৃত্তির তথ্য
সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর বেতন মওকুফ করা হবে, স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা হারে এক বছরের জন্য উপবৃত্তি দেওয়া হবে।
আবেদন ফরমের বিস্তারিত
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তির জন্য সংযুক্ত আবেদন ফরম পূরণ করতে হবে। ২. পূরণ করা আবেদন ফরম ২১ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার অফিস কক্ষ নম্বর ২০৩-এ জমা দিতে হবে। ৩. আবেদন ফরমের সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পরিচয়পত্র ও সর্বশেষ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে জমা দিতে হবে।
ফরম পাওয়া যাবে—
১. আবেদন ফরম সব হল ও বিভাগ থকে সংগ্রহ করা যাবে।
২. একই শ্রেণিতে একাধিকবার পড়াশোনা করা শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আসবেন না।
*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.du.ac.bd
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন