ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: চীন সরকারের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের জন্য নির্মিত হতে যাওয়া ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। প্রায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এই হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অফিসিয়াল চিঠি প্রেরণ করে। চীন সরকার ইতোমধ্যেই প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করেছে। বর্তমানে প্রকল্পের অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রক্রিয়া শেষ হলে চীনের একটি বিশেষজ্ঞ দল ফিজিবিলিটি স্টাডি (Feasibility Study) পরিচালনার জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১ হাজার ৫০০ ছাত্রী এই হলে আবাসনের সুযোগ পাবেন বলে জানা গেছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে নিয়মিতভাবে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)