ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাবি এগিয়েছে ২০০ ধাপ, দেশসেরা বিশ্ববিদ্যালয় কোনটি?
সরকার ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ( THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ প্রকাশ করেছে। এ বছর বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে অবস্থান করে আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে। গত বছর এই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ এর মধ্যে।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রেখেছে।
আজ বুধবার টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকের ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয়েছে।
সূচকভিত্তিক অগ্রগতি:গবেষণার পরিবেশ সূচকে আগের বছরের তুলনায় ৩ পয়েন্ট অগ্রগতি (১০.৩ → ১৩.৩) হয়েছে।গবেষণার মান সূচকে ৯.৩ পয়েন্ট অগ্রগতি (৬৭.২ → ৭৬.৫) হয়েছে।শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে ১১.৮ পয়েন্ট অগ্রগতি (২১.৪ → ৩৩.২) হয়েছে।শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট: ১৭.৭আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট: ৪৫
বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় এই কমিটি কাজ করছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ উল্ল্যাহ মজুমদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জাফর আহমেদ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান, আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. সাদিক সরোয়ার ও ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ।
র্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র্যাঙ্কিংয়েও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে